কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

দিনাজপুরের হিলিতে গরিব ও অসহায় চক্ষু রোগীদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন এলাকার দুই শতাধিক নারী-পুরুষ চক্ষু সেবা পেয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরি প্রাঙ্গণে এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান।

বাংলাহিলি খাসমহল হাট ও বাজার ব্যবসায়ী সমিতি এবং বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরির যৌথ উদ্যোগে এ শিবিরের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শানিনুর ইসলাম শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, বাংলাহিলি পাবলিক ক্লাব ও লাইব্রেরির সাধারণ সম্পাদক আরমান আলীসহ আয়োজক ও স্থানীয় ব্যক্তিরা।

শিবিরে রংপুরের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের একটি মেডিকেল টিম সকাল থেকে বিকেল পর্যন্ত রোগীদের বিভিন্ন ধরনের চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেয়।

আয়োজকরা জানান, শিবিরে চোখের বিভিন্ন সমস্যায় আক্রান্ত রোগীদের পরীক্ষা-নিরীক্ষার পর বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। পাশাপাশি চোখে ছানি পড়া রোগীদেরও শনাক্ত করা হয়েছে।

চিহ্নিত ছানি রোগীদের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করানোর পাশাপাশি অপারেশন শেষে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

আরো পড়ুন...  মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনব্যাপী এ আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগী ও তাদের স্বজনরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এমপি আব্দুল আলীমের মতবিনিময় সভা

মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির, সেবা পেলেন দুই শতাধিক রোগী

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ির হোটেলে ৫০ পিস ইয়াবা উদ্ধার, দুই যুবক কারাগারে

ভাণ্ডারিয়ায় কলেজে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ গৃহবধূ, চারদিনেও সন্ধান মেলেনি

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

১০

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

১১

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

১২

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

১৩

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

১৪

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

১৫

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

১৬

দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

১৭

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

১৮

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৯

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

২০