আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

বান্দরবানের আলীকদমে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বিধবা নারীর মুরগির খামারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আলীকদম থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী নারী হলেন উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি গুরা মিয়া মেম্বারপাড়ার বাসিন্দা মৃত মোস্তফা কামালের স্ত্রী মোছা. রোকসানা বেগম (৬০)।

লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে একই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে হুমায়ুন কবির (৪৫) ও তার স্ত্রী তাছলিমা বেগম (২৮)-এর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

রোকসানা বেগমের অভিযোগ, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতা চলে আসছিল। এর জেরে তারা বেশ কিছুদিন ধরে তার জানমালের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলেন।

অভিযোগে বলা হয়, গত ১০ আগস্ট দিবাগত রাতে যেকোনো সময় অভিযুক্তরা রোকসানা বেগমের মালিকানাধীন মুরগির খামার ঘরের দক্ষিণ-পূর্ব পাশের চালে আগুন ধরিয়ে দেন।

খামারে আগুন জ্বলতে দেখে রোকসানা বেগম চিৎকার শুরু করলে অভিযুক্ত হুমায়ুন কবির ও তার স্ত্রী তাছলিমা বেগম তাকে আগুনে পুড়িয়ে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন...  গলাচিপার প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাব

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে খামার ঘরের বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করেছেন রোকসানা বেগম।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রোকসানা বেগম জানান, স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে।

ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এ বিষয়ে আলীকদম থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, লুটের অভিযোগ

মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

কুলাউড়ায় স্যানিটারি রিংয়ের ভেতর ১০ বোতল বিদেশি মদ, যুবক গ্রেপ্তার

৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যাচেষ্টা, স্বামী গ্রেপ্তার

সারাদেশে লোডশেডিং, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইলো পল্লী বিদ্যুৎ

আলীকদমে জমি বিরোধে বিধবার মুরগির খামারে আগুন, থানায় অভিযোগ

আখেরি চাহার শোম্বা: ঐতিহ্য, প্রচলিত আমল ও শরিয়তের মাপকাঠি

মডেল মসজিদের টাইলসে প্রেমের কাহিনি, ইমামের সতর্কবার্তা- ‘বাবুরা, বি কেয়ারফুল’

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

১০

দুই স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

১১

বিশ্বনাথে প্রবাসীর উদ্যোগে ৪৫ শিক্ষার্থী পেল স্কুল ড্রেস

১২

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

১৩

মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০ জন গ্রেপ্তার

১৪

খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত

১৫

রামপালে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল সরকারি সহায়তা

১৬

জিপিএ-৫-এর সাফল্যে দাখিলে এগিয়ে দারুন্নাজাত

১৭

কুড়িগ্রামে ৪ স্কুলে পাস করেনি কেউ

১৮

এসএসসিতে এক বিষয়ে ফেল, শিক্ষার্থীর মৃত্যু

১৯

হেরোইনসহ গ্রেপ্তার ১

২০