জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে রাত ৭টার পর সব ধরনের আলোকিত বিলবোর্ড এবং যেকোনো ধরনের আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সরকারি ওই নির্দেশনায় বলা হয়, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপচয় রোধে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তটি কঠোরভাবে মেনে চলতে হবে। এ ছাড়া সন্ধ্যা ৭টার পর আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
মন্তব্য করুন