নিজস্ব প্রতিবেদক
৪ অগাস্ট ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

রাজধানীর কেআইবি মিলনায়তনে গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর কেআইবি মিলনায়তনে গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ছিল সম্পূর্ণ জনগণের আন্দোলন এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও পরিবর্তনের আকাঙ্ক্ষার কারণেই এ আন্দোলন সফল হয়েছে। তিনি বলেন, এ আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়; বরং দেশের সর্বস্তরের জনগণের সম্মিলিত সংগ্রামের ফসল।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। জনগণ যখন সম্পূর্ণভাবে এ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, তখনই আন্দোলন বিজয় অর্জন করেছে।”

তিনি আরও বলেন, “আমরা শুরু থেকেই পরিষ্কারভাবে বলে আসছি, জুলাই আন্দোলনের সফলতার কৃতিত্ব এই দেশের জনগণের। এটি কোনো একক ব্যক্তি কিংবা একক রাজনৈতিক দলের অর্জন নয়। গত ১৭ বছর ধরে দেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী এবং গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাঠে ছিল। আমরা কখনো জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে যাইনি।”

আরো পড়ুন...  বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবস নতুন প্রধানমন্ত্রীর

দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন-সংগ্রাম, তর্ক-বিতর্ক এবং রাজনৈতিক লড়াইয়ের একটি অধ্যায় শেষ হয়েছে। এখন দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পুনর্গঠন এবং জনগণের প্রত্যাশা পূরণ করা।

সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “অনেক কথা হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। এখন সময় দেশ পুনর্গঠনের। এখন সময় দেশকে এগিয়ে নেওয়ার। ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “যারা দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায় কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। জনগণকে সচেতন করতে হবে এবং দেশের উন্নয়ন ও পুনর্গঠনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে।”

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করে যাচ্ছে। একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনগণের কল্যাণে নেওয়া কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়নকে আরও বেগবান করা হবে।

আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

পথরোধ করে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে থানায় পরিবার

১০

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১১

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

১৩

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

১৪

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

১৫

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

১৬

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

১৭

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

২০