পটুয়াখালী প্রতিনিধি 
৪ অগাস্ট ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

পটুয়াখালীর যৌনপল্লী থেকে মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত
পটুয়াখালীর যৌনপল্লী থেকে মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

পটুয়াখালী শহরের একটি যৌনপল্লী থেকে রাসেল হাওলাদার (৪৫) ওরফে কালা রাসেল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় শহরের সদর রোডসংলগ্ন যৌনপল্লী এলাকার মনু মিয়ার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাসেল হাওলাদার পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা। তিনি রাজ্জাক হাওলাদারের ছেলে এবং পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে রাসেল যৌনপল্লীর একটি কক্ষে প্রবেশ করেন। প্রায় আধা ঘণ্টা পর তাকে কক্ষের ভেতরে অসুস্থ ও অচেতন অবস্থায় দেখতে পান সেখানে থাকা ব্যক্তিরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঘটনাস্থলে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কক্ষটিতে অবস্থানকারী নাজমা নামের এক নারী জানান, বিকেলে রাসেল তার কাছে আসেন। কিছু সময় পর তিনি অসুস্থ বোধ করার কথা জানান। পরে পানি আনতে গিয়ে ফিরে এসে দেখেন রাসেলের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে এবং তিনি আর কোনো সাড়া দিচ্ছেন না।

আরো পড়ুন...  সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার কারেন্ট জালসহ আটক ৬

এদিকে স্থানীয় কয়েকজনের ধারণা, শারীরিক জটিলতা বা হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ সম্পর্কে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা

১০

চট্টগ্রাম দক্ষিণের ৮ উপজেলায় হফফাজুল কুরআন ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার

১১

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

১২

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৩

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

১৪

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৫

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

১৬

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

১৭

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

১৮

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

১৯

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

২০