কুষ্টিয়া প্রতিনিধি
৪ অগাস্ট ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
সুজাউদ্দিন মোল্লা। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল গ্রামে ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই উপজেলার ধোকড়াকোল গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একই গ্রামের বাসিন্দা সুজাউদ্দিন মোল্লা (৭০) সুযোগ বুঝে শিশুটির ওপর যৌন নির্যাতন চালান। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত আত্মগোপনে চলে যান।

পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘ অনুসন্ধানের পর সোমবার (৩ আগস্ট) ধোকড়াকোল পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্ত সুজাউদ্দিন মোল্লাকে আটক করেন। পরে তাকে খোকসা থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় শিশুদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ শোনা গিয়েছিল। তবে সেসব অভিযোগ আনুষ্ঠানিকভাবে সামনে না আসায় বিষয়গুলো ধামাচাপা পড়ে যায়। সর্বশেষ এই ঘটনায় এলাকাজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন...  যশোরে ৬ আসনের ফল: ৫টিতে জামায়াত, ১টিতে বিএনপি

একাধিক এলাকাবাসী বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ দেখতে চান তারা।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শিশুকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। তারা বলছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা গেলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি অনেকাংশে কমে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

পটিয়ায় ওয়াকফ সম্পত্তি নিয়ে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা

১০

চট্টগ্রাম দক্ষিণের ৮ উপজেলায় হফফাজুল কুরআন ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার

১১

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

১২

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৩

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

১৪

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

১৫

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

১৬

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

১৭

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

১৮

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

১৯

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

২০