হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম | ৪ আগস্ট ২০২৬
৪ অগাস্ট ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন সপ্তাহ ধরে মিড-ডে মিল কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য নির্ধারিত স্কুল ফিডিংয়ের বিস্কুট সরবরাহ বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি কমে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষকরা।

জানা গেছে, গত ২৮ জুলাই থেকে উপজেলার কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেড বিস্কুট সরবরাহ করতে পারেনি। ফলে শিক্ষকরাও শিক্ষার্থীদের মধ্যে বিস্কুট বিতরণ করতে পারছেন না।

এরই মধ্যে মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার কয়েকটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিস্কুটের পরিবর্তে একটি করে কলা বিতরণ করতে দেখা গেছে।

গাবুর হেলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, “বর্তমানে স্কুল ফিডিং কার্যক্রমের মূল আকর্ষণ হচ্ছে বিস্কুট। কিন্তু সরবরাহ অনিয়মিত হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে। অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে আমাদের জবাবদিহি করতে হচ্ছে। দুঃখজনক বিষয় হলো, আমরা নিজেরাও এর সুনির্দিষ্ট কারণ জানি না।”

পুটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী জাহান ইমু জানায়, “গত সপ্তাহে আমরা বিস্কুট পাইনি। স্যার বলেছেন আসবে, কিন্তু পাইনি। শুধু কলা খেয়েছি।”

একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক এনামুল হক সরকার বলেন, “আমার ছেলে প্রথম শ্রেণিতে পড়ে। গত মঙ্গলবারও বিস্কুট দেওয়া হয়নি, আজও দেওয়া হয়নি। শিশুদের পুষ্টি নিশ্চিত করা ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের ধরে রাখতে সরকারের এই উদ্যোগ নেওয়া হলেও নিয়মিত সরবরাহ না থাকায় এর সুফল মিলছে না। এতে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যাচ্ছে।”

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুই ইউনিয়নে জেএসডি প্রার্থী সুমনের গণসংযোগ

এ বিষয়ে রাজারহাট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হৃদয় কৃষ্ণ বর্মণ জানান, গত ২৮ জুলাই থেকে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিস্কুট সরবরাহ বন্ধ রয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহম্মদ বলেন, “টেন্ডারসংক্রান্ত জটিলতার কারণে বিস্কুট সরবরাহ বন্ধ রয়েছে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেড জানিয়েছে।”

অন্যদিকে, প্রাণ ডেইরি লিমিটেডের স্থানীয় প্রতিনিধি আকাঈদ হোসেন বলেন, গ্যাস সংকটের কারণে কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পুনরায় বিস্কুট উৎপাদন শুরু করা হবে। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ আগস্ট ২০২৪ বা ৩৫ জুলাই—যে স্মৃতি কোনো দিন ভোলার নয়

ভোলায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, অভিযুক্ত সাবেক চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির প্রতিনিধির কাছে স্মারকলিপি

শিবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন ও এডহক কমিটির পরিচিতি

মহিপুরে ব্যবসায়ী ইদ্রিসকে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

কুড়িগ্রামে তিন সপ্তাহ ধরে বন্ধ স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণ

পথরোধ করে স্কুলছাত্রীকে মারধরের অভিযোগ, বিচার চেয়ে থানায় পরিবার

১০

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

১১

১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

ছাত্রীকে একা পেয়ে ‘নিজের পরিচয়’ ভুলে গেলেন প্রধান শিক্ষক

১৩

যৌনকর্মীর ঘরে ঢেকুর তুলে বেহুঁশ হয়ে যান রাসেল, অতঃপর…

১৪

আমার বাসার বিদ্যুৎ বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে: আজহারী

১৫

পঞ্চগড়ে নারীর ঘর থেকে এক ব্যক্তিকে আটক, পরে পুলিশের কাছে হস্তান্তর

১৬

ঝালকাঠিতে জিও-এনজিও সমন্বয় জোরদারে এডাবের সেমিনার

১৭

মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবসের গণমিছিল নিয়ে বিশ্বনাথ থানার ওসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময়

২০