মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দুই ইউনিয়নে জেএসডি প্রার্থী সুমনের গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর তারা প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দলটির মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন। বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ও গোবরাতলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তারা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগের অংশ হিসেবে জেএসডি প্রার্থী সুমন গোবরাতলা ইউনিয়নের মহিপুর বাজার, গোবরাতলা বাজার, চাঁপাই পলশা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। প্রচারণাকালে তিনি সাধারণ মানুষের কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন ভাবনা মনোযোগ দিয়ে শোনেন।

এছাড়া বালিয়াডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন বাজার ও আবাসিক এলাকায় গণসংযোগ চালিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছান। স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

আরো পড়ুন...  ক্লাসে গান না গাওয়ায় শিক্ষার্থীকে পিটালেন শিক্ষক, বাগেরহাটে তোলপাড়

জেএসডি প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন চাঁপাইনবাবগঞ্জের সুপরিচিত জননেতা প্রয়াত এহসান আলী খাঁনের সুযোগ্য সন্তান। পিতার রাজনৈতিক আদর্শ ও জনসেবামূলক কর্মকাণ্ডকে ধারণ করে তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা এবং বিনয়ী আচরণের কারণে তিনি ভোটারদের মধ্যে ইতোমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

গণসংযোগকালে সুমন এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি কর্মসংস্থান সৃষ্টি, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং কৃষি খাতের উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জকে একটি মডেল উন্নয়ন জেলায় পরিণত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

প্রচার চলাকালে ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, তারা প্রতীক নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে এবং এই গণসংযোগ নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ও গোবরাতলা ইউনিয়নে জেএসডি প্রার্থী সুমনের গণসংযোগ ভোটারদের মধ্যে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০