প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রতিনিধি--
২ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফারুক এমপির উপস্থিতিতে সেনবাগে রমজান উপহার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক হাজার রোজাদার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা। মানবিক এ উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

রোববার (১ মার্চ) দুপুর ২টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচি এক পর্যায়ে মিলনমেলায় রূপ নেয়। উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, “রমজান সহমর্মিতা ও ত্যাগের মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ছড়িয়ে দেয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক এম এ আজিম চৌধুরী। তিনি আয়োজকদের প্রশংসা করে বলেন, “মানবিক এ উদ্যোগ সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মহি উদ্দিন। সঞ্চালনায় ছিলেন পরিচালক মোঃ নূর হোসাইন সুমন।

এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন সংস্থার পরিচালক শহীদুল্লাহ মিন্টু, আবদুল মান্নান বাবলু, মুফতি সোয়াইব হোসেন, ওমর ফারুক, রফিকুল ইসলাম রবি, মোঃ হারুন, আবদুর রহমান ভূঞা, আমির হোসেন লিটন ও আবু নাঈমসহ আরও অনেকে।

আরো পড়ুন...  হত্যা মামলার তদন্তে ১৭ মাস পর ইমতিয়াজের মরদেহ উত্তোলন

এ সময় সেনবাগ উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, জেলা যুবদলের সদস্য রেজাউল হক সেলিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু সাময়িক সহায়তা নয়; বরং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। আয়োজনটি ঘিরে সেনবাগজুড়ে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০