ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি: মো. রোমন হায়দার
২৪ জানুয়ারি ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাঞ্ছারামপুরে শহীদ নয়নের স্বপ্ন বাস্তবায়নে তৃণমূল রাজনীতি গড়ার অঙ্গীকার

ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনের (বাঞ্ছারামপুর) সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল ২৪ জানুয়ারি শনিবার বাঞ্ছারামপুর ঈদগা মাঠে এক সমাবেশে শহীদ নয়নের আত্মত্যাগকে তার রাজনীতির মূল প্রেরণা হিসেবে উল্লেখ করে তৃণমূল রাজনীতি গড়ার অঙ্গীকার করেছেন।

ডক্টর কামাল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহীদ নয়নের রক্তে ভেজা এই অঞ্চলের মানুষদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা হবে।” তিনি আরও বলেন, বাঞ্ছারামপুরের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা তার প্রথম অগ্রাধিকার।

ডক্টর সাইদুজ্জামান কামাল একজন শিক্ষিত কৃষি প্রকৌশলী। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) ১৯৯০–৯১ সেশনের ছাত্রদল মনোনীত সাবেক ভিপি এবং জাতিসংঘের সাবেক কর্মকর্তা। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরামের সঙ্গে যুক্ত রয়েছেন। অনুষ্ঠানে জেলা ফোরামের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন সজলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শহীদ মো. নয়ন মিয়ার পিতা মো. রহমতুল্লাহ এবং ড. মোহাম্মদ কামারুল হক অনুষ্ঠানে অংশ নেন।

ডক্টর কামাল আরও বলেন, বাঞ্ছারামপুর, কালিকাপুর, মরিচাকান্দি, কড়িকান্দি ফেরিঘাট থেকে জীবনগঞ্জ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে ‘প্লাস কানেকশন’ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনার মাধ্যমে এলাকার অবকাঠামোগত দুর্বলতা দূর করে স্থানীয় জনগণের জীবনমান উন্নত করা হবে।

আরো পড়ুন...  ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

তিনি দেশের যুবসমাজকে দেশের মূল শক্তি হিসেবে অভিহিত করে বলেন, “যুবকদের আত্মনির্ভরশীল করে তোলার জন্য আমরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, যাতে তারা নিজ এলাকায় সম্মানজনক জীবনযাপন করতে পারে।” ডক্টর কামাল এই পদক্ষেপকে বাঞ্ছারামপুরের সার্বিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন।

সমাবেশে উপস্থিত স্থানীয়রা ডক্টর কামালের পরিকল্পনা ও অঙ্গীকারকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে এই উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার মানুষের জীবনযাত্রা উন্নত হবে এবং তৃণমূল রাজনীতির মাধ্যমে গণতন্ত্রের শক্তি আরও দৃঢ় হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০