সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থী জুনিয়ার বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ হওয়ায় তাদের বিশেষ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। কৃতি শিক্ষার্থী আনজুম আজাদ ও মালিহা তাবাসসুমের এই সাফল্যে বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
এই গৌরবময় সাফল্য উদ্যাপন উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমতিয়াজ উদ্দিন এবং ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসমত আলী হাসু।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
কৃতি শিক্ষার্থী আনজুম আজাদ (পিতা: আশরাফুল আজাদ বিপুল) এবং মালিহা তাবাসসুম (পিতা: মতিয়ার বিএসসি) নিজেদের কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে এই গৌরব অর্জন করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।
স্থানীয়দের মতে, এ ধরনের কৃতিত্ব পুরো এলাকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মন্তব্য করুন