ঢাকা প্রতিনিধি
১ ফেব্রুয়ারি ২০২৬, ১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিরপুর ল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

পরিবেশে রাজধানীর মিরপুর ‘ল’ কলেজ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়।

মিরপুর ল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার মোদাররেস ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক মোঃ লুৎফর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আইন পেশা একটি মহান ও সম্মানজনক পেশা। নবীন শিক্ষার্থীদের শুধু ভালো আইনজীবী হলে চলবে না, বরং নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে বিচারপ্রার্থী মানুষের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের অগ্রসৈনিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. খোন্দকার লুৎফুল এলাহী। তিনি জুলাই আন্দোলনে তার বীরত্বপূর্ণ ভূমিকার স্মৃতিচারণ করে শিক্ষার্থীদের ন্যায়বিচারের পক্ষে আপসহীন থাকার আহ্বান জানান। এ সময় অন্য এক বিশেষ অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ জাকের হোসেন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন...  রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও কলেজ প্রশাসনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন, মোঃ ইয়াকুব রাসেল, মোঃ মশিয়ার রহমান, মোছাঃ তানজিলা হক নীপা, মোঃ মাজারুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম বাদশা এবং ছাত্রনেতা মোঃ নাজমুল হক বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ খোন্দকার মোদাররেস ইলাহী সফলভাবে অনুষ্ঠানটি আয়োজনের জন্য কলেজের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “মিরপুর ল কলেজ শিক্ষার্থীদের মেধা বিকাশে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই নবীনবরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের আগামীর পথচলায় অনুপ্রেরণা যোগাবে।”

আলোচনা সভা শেষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কলেজের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি এবং সমসাময়িক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে অভিনীত নাটক উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সিনিয়র শিক্ষকবৃন্দ। নবীন শিক্ষার্থীদের আগমনে পুরো ক্যাম্পাস বর্ণিল সাজে সজ্জিত করা হয়, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০