মো:রাহাত হোসেন, সিরাজগঞ্জ
২৬ মার্চ ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একই স্থানে স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, প্রো-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধে আমাদের সূর্যসন্তানরা যে মহান আদর্শ বুকে ধারণ করে জীবন উৎসর্গ করেছিলেন, সেই আদর্শ বাস্তবায়ন করাই আমাদের প্রধান দায়িত্ব। শোষণ ও দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক এবং সমতাপূর্ণ একটি বাংলাদেশ গড়ে তুলতে পারলেই শহিদদের আত্মত্যাগ সার্থক হবে।”

আরো পড়ুন...  সেনবাগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

তিনি আরও বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষে তিনি উপস্থিত সকলকে দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করার দৃঢ় প্রত্যয়ে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে শিল্পীরা মহান স্বাধীনতা দিবসের চেতনা তুলে ধরেন, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

সবমিলিয়ে, গম্ভীরতা ও উৎসবমুখর পরিবেশের সমন্বয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা আরও দৃঢ়ভাবে জাগ্রত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

১০

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১২

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১৩

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১৪

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৫

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৬

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৭

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৮

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

২০