মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
৮ মার্চ ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চুলার আগুনে ছাই শিক্ষকের স্বপ্ন: শরণখোলায় বসতঘর ভস্মীভূত

বাগেরহাটের শরণখোলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এসবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সালেহর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের ৩নং উত্তর তাফালবাড়ী ওয়ার্ডের নূর মোহাম্মদ মুন্সির বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘরসহ আসবাবপত্র ও মূল্যবান নথিপত্র হারিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ওই শিক্ষক পরিবার।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রান্নাঘরের চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা টিনশেড কাঠের ঘরটিতে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও শুষ্ক মৌসুমের কারণে বাড়ির পুকুর ও আশপাশে পানির তীব্র সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাবী আলমের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে যাতায়াতের রাস্তা অত্যন্ত সরু ও জরাজীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো পৌঁছাতে পারেনি। এছাড়া পাইপ বসানোর মতো কাছাকাছি কোনো পানির উৎস না থাকায় প্রায় আধা কিলোমিটার দূরের একটি খাল থেকে পানির ব্যবস্থা করতে হয়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

আরো পড়ুন...  উপকূলের বাস্তবতা তুলে ধরতে শরণখোলায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

ক্ষতিগ্রস্ত শিক্ষক আবু সালেহ জানান, আগুনে তাঁর বসতঘর, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, জমির দলিলসহ জীবনের সঞ্চিত সব মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তিনি দাবি করেন, এই অগ্নিকাণ্ডে তাঁর আনুমানিক ৬ থেকে ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়ায় এলাকার অনুন্নত রাস্তাঘাট ও খালগুলো কচুরিপানায় ভরাট থাকা। সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন বলেন, “এলাকার খালগুলো দ্রুত খনন করা এবং ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের উপযোগী রাস্তা করা এখন সময়ের দাবি।” ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই সমস্যার স্থায়ী সমাধান এবং ক্ষতিগ্রস্ত শিক্ষকের জন্য সহায়তার আবেদন জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০