পরিতোষ কুমার বৈদ্য (সাতক্ষীরা)
৮ মার্চ ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ফেইথ ইন একশনের নারী দিবস উদযাপন

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শ্যামনগরের গাবুরা ইউনিয়নের চারটি মৌজায় বেসরকারি সংগঠন ফেইথ ইন একশন আয়োজন করেছে বিশেষ কর্মসূচি। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় সকাল ৯টা থেকে বিভিন্ন আলোচনার সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়, যেখানে নারী ও কিশোরীদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য এবং সমান সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উক্ত অনুষ্ঠানে ফেইথ ইন একশনের কর্মকর্তা, নারী ও পুরুষ দলের সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গাবুরা ইউনিয়নের চারটি মৌজায় মোট ৩৩২ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন, যার মধ্যে ২১৫ জন নারী, ৪৩ জন পুরুষ, ৪৭ জন কিশোরী এবং ২৭ জন কিশোর ছিলেন।

সূর্যদয় কিশোরী দলের সভাপতি সাদিয়া আক্তার বলেন, “নারী দিবস আমাদের মনে করিয়ে দেয় যে সমাজ, পরিবার এবং দেশের উন্নয়নে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও অনেক নারী ও কিশোরী শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সমান সুযোগ থেকে বঞ্চিত। আমরা যদি শিক্ষিত, সচেতন ও আত্মবিশ্বাসী হই, তাহলে আমাদের পরিবার ও সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব। আমাদের লক্ষ্য হবে—শিক্ষা গ্রহণ করা, স্বাস্থ্য সচেতন হওয়া এবং নিজের অধিকার সম্পর্কে জানা। আজকের এই নারী দিবসে আমরা অঙ্গীকার করি—আমরা নিজেদের দক্ষ করে তুলবো, অন্য কিশোরীদের পাশে দাঁড়াবো এবং একটি বৈষম্যহীন, সুন্দর সমাজ গড়তে কাজ করবো।”

আরো পড়ুন...  শ্যামনগরে জামায়াতে ইসলামীর নতুন ওয়ার্ড কার্যালয় উদ্বোধন

এছাড়াও সুর্যমুখি নারী দলের সম্পাদক মোছা: মাজিদা খাতুন বলেন, “নারীরা এখনো পরিবার ও সমাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমান অধিকার পাচ্ছে না। নারী দিবসের আলোচনার মাধ্যমে আমরা আত্মবিশ্বাসী হয়েছি। এটি আমাদের জন্য প্রেরণা হবে, যাতে ভবিষ্যতে নারী অধিকার আদায়ে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে আমরা সক্রিয় ভূমিকা রাখতে পারি।”

আলোচনা সভা ও র‌্যালিতে অংশগ্রহণকারীরা নানা ধরনের স্লোগান এবং ব্যানারের মাধ্যমে নারী অধিকার ও সমতার বার্তা পরিবেশন করেন। অংশগ্রহণকারীরা একমত পোষণ করেন যে, সমাজে নারীর সমান অধিকার প্রতিষ্ঠা করা আজকের প্রয়োজন এবং কিশোরী ও নারী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।

ফেইথ ইন একশনের এই উদ্যোগ নারী ও কিশোরীদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদেরকে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

১০

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১২

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১৩

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১৪

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৫

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৬

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৭

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৮

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

২০