ইতিহাস ডেস্ক
৫ জানুয়ারি ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কায় সিয়াম–সুস্মিতা

সিয়াম আহমেদ ও সুস্মিতা চ্যাটার্জি I ছবি: সংগৃহীত

চলতি বছরের ঈদুল ফিতরে রুপালি পর্দায় যুক্ত হতে যাচ্ছে রক্তচক্ষু রোমাঞ্চ। দেশের বহুল আলোচিত অভিনেতা সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা সৃষ্টি করেছে। ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নির্মিত এই সিনেমার শুটিং এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে শুরু হয়েছে।

সিনেমাটির শুটিংয়ের জন্য ইতোমধ্যেই শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দিয়েছে ‘রাক্ষস’ টিম। সেখানে সিয়াম আহমেদের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। শ্রীলঙ্কায় টানা দুই সপ্তাহ সিনেমাটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যের চিত্রায়ণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত মাসে ঢাকায় ‘রাক্ষস’ সিনেমার শুটিং শুরু হয়। সিনেমাটির প্রথম লুক প্রকাশের পরই সিয়ামের ভিন্নধর্মী উপস্থিতি দর্শকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শ্রীলঙ্কার শুটিং শেষ হলে ইউনিট আবার ঢাকায় ফিরবে। এরপর বাকি অংশের শুটিং ও পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ করে সিনেমাটি আসন্ন রোজার ঈদে মুক্তির জন্য চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, ‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। এর আগে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেম-টেম’ সিনেমার মাধ্যমে টালিউডে তার অভিনয় যাত্রা শুরু হয়। অনিন্দ্য চ্যাটার্জি পরিচালিত সেই ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি। পরবর্তীতে ‘চেঙ্গিজ’ ও ‘মানুষ’-এর মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান আরও দৃঢ় করেন এই অভিনেত্রী।

আরো পড়ুন...  সুন্দরবনে পর্যটক ও রিসোর্ট মালিক অপহরণ: বনদস্যু প্রধানসহ আটক ২

নির্মাতা ও সংশ্লিষ্টদের আশা, সিয়াম–সুস্মিতার নতুন জুটি এবং রোমাঞ্চকর গল্পে নির্মিত ‘রাক্ষস’ ঈদের সিনেমার তালিকায় দর্শকদের জন্য ভিন্ন মাত্রার অভিজ্ঞতা নিয়ে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

১০

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১২

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১৩

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১৪

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৫

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৬

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৭

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৮

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

২০