মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সদরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নির্মূল ও জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোসা. শারমিন আক্তার, উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের আজাহারুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আরো পড়ুন...  কালিহাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি

সভায় সদর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদক ব্যবসা ও সেবন রোধে নিয়মিত অভিযান পরিচালনা, চুরি-ডাকাতি প্রতিরোধে টহল জোরদার, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বাজার তদারকি বৃদ্ধি এবং জনসচেতনতা কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং সমস্যা তুলে ধরেন। পাশাপাশি এসব সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নিয়মিত সভা ও তদারকি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০