চট্রগ্রাম প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সমালোচনা আর দোষারোপে মানুষের পেট ভরবে না: তারেক রহমান

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান | | ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে শুধু সমালোচনা বা দোষারোপ করলে দেশের মানুষের কোনো উপকার হবে না। “এগুলোতে মানুষের পেট ভরবে না।” তিনি বলেন, বিএনপির কাছে দেশ পরিচালনার জন্য সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী মহাসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের তরুণ সমাজ কর্মসংস্থান চায়, সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে চলাফেরা ও ব্যবসা-বাণিজ্য করতে চায়। বিএনপি ক্ষমতায় এলে এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, বিএনপির সব পরিকল্পনা বাস্তবায়নে দুটি বিষয়ে কঠোরভাবে নজর দেওয়া হবে। প্রথমত, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে— যাতে সবাই নির্ভয়ে চলাফেরা ও ব্যবসা পরিচালনা করতে পারে। দ্বিতীয়ত, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অতীতে বিএনপি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, ভবিষ্যতেও একইভাবে ব্যবস্থা নেওয়া হবে। আইন সবার জন্য সমান হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

বিএনপি চেয়ারম্যান বলেন, পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। এজন্য জনগণের সমর্থন প্রয়োজন। তিনি জনগণকে ভোটের মাধ্যমে বিএনপিকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন...  খাবারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১

সমাবেশ ঘিরে ভোর থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা ছাড়াও কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলসহ নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পলোগ্রাউন্ড মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, পরিবর্তনের লক্ষ্য সামনে রেখেই সবাই আজ এখানে একত্রিত হয়েছেন। চট্টগ্রামের সঙ্গে তার ও তার পরিবারের আবেগঘন সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, এই পুণ্যভূমি থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এখানেই তিনি শহীদ হন।

তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা হবে। এতে করে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার সময় নেওয়া বাণিজ্যিক রাজধানীর উদ্যোগটি সময়ের অভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়নি। বিএনপি সরকার গঠন করতে পারলে সে উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামসহ সারা দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

পলোগ্রাউন্ড মাঠে এটিই তারেক রহমানের প্রথম সমাবেশ। এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি একই মাঠে বিএনপির সাবেক চেয়ারপার্সন খালেদা জিয়ার জনসভা অনুষ্ঠিত হয়েছিল। সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

১০

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১২

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১৩

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১৪

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৫

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৬

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৭

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৮

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

২০