বাগেরহাট প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
৭দিন ধরে সাগরে জিম্মি, কান্নায় ভাসছে ২০ জেলের পরিবার

সাগরে জিম্মি ২০ জেলে, দস্যুদের দাবি ৭০ লাখ টাকা

জেলে

প্রায় এক সপ্তাহ পার হলেও বঙ্গোপসাগর থেকে দস্যু বাহিনীর হাতে অপহৃত ২০ জেলের এখনো মুক্তি মেলেনি। তাদের মুক্তিপণ হিসেবে প্রতি জেলের জন্য সাড়ে তিন লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকা দাবি করেছে দস্যুরা।

জানা গেছে, গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দুবলার শুঁটকি উৎপাদন কেন্দ্রের আলোরকোল ও নারকেলবাড়িয়া শুঁটকি পল্লীর জেলেরা বন ও জলদস্যু জাহাঙ্গীর ও সুমন বাহিনীর হাতে অপহৃত হন।

অপহরণের পর পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জেলেরা নিরাপত্তাহীনতায় মাছ ধরা বন্ধ করে দেন। এতে দেশের বৃহত্তম শুঁটকি উৎপাদন কেন্দ্রে মাছের সংকট দেখা দিয়েছে। ব্যবসায়ীরা লাখ লাখ টাকা লোকসানের মুখে পড়েছেন এবং হাজারো দরিদ্র জেলের পরিবার চরম অনিশ্চয়তায় রয়েছে।

শরণখোলা রেঞ্জের দুবলা শুঁটকি উৎপাদন কেন্দ্রের ভারপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় জানান, দস্যুরা মোবাইল ফোনে যোগাযোগ করে ট্রলারপ্রতি ৩ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে। তবে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। দ্রুত মুক্তিপণ পরিশোধ না করলে জিম্মি জেলেদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অপহরণের আতঙ্কে চারদিন মাছ ধরা বন্ধ থাকলেও শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে কিছু ট্রলার ঝুঁকি নিয়ে সাগরে যাওয়া শুরু করেছে। বনবিভাগ জেলেদের চরের কাছাকাছি সীমিত দূরত্বে মাছ ধরার এবং দিনে দিনে ফিরে আসার নির্দেশ দিয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  মুক্তিপণ দিয়ে ফিরলেন ১০ জেলে, সুন্দরবনে এখনো জিম্মি ৯

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০