শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
২৪ জানুয়ারি ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৮ জেলেকে অপহরণ, আতঙ্কে মাছ ধরা বন্ধ

৫ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অস্ত্রের মুখে সুন্দরবনে ৫ জেলে অপহরণ
সুন্দরবনে জেলে অপহরণ | ফাইল ফটো

সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় ‘ডন বাহিনী’ পরিচয়ে একদল সশস্ত্র বনদস্যু অন্তত ১৮ জন জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুন্দরবননির্ভর জেলেদের মধ্যে চরম আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী জেলেদের সহযাত্রীরা জানান, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সুন্দরবনের অভ্যন্তরীণ মামুন্দো ও মালঞ্চ নদীর বিভিন্ন খালে মাছ ধরার সময় সশস্ত্র দস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

জেলেদের ভাষ্যমতে, দস্যু দলের মধ্যে তারা ২০১৮ সালে আত্মসমর্পণকৃত বনদস্যু শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের আটিরউপর গ্রামের শাহাজান এবং একই গ্রামের শফিকুল ইসলাম ওরফে ভেট্টে শফিকুলকে শনাক্ত করতে পেরেছেন। অভিযোগ রয়েছে, তারা ‘ডন বাহিনীর’ প্রধান সহযোগী হিসেবে কাজ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুন্দো নদীর মাইটেভাঙা খাল থেকে তিনটি নৌকার তিনজন, মালঞ্চ নদীর মাইশারকোল খাল থেকে দুইটি নৌকার দুইজন, উলোবাড়ি খাল থেকে দুইজন, মামুন্দো নদীর রাজাখালী খাল থেকে তিনজন এবং কলাগাছি এলাকা থেকে তিনটি নৌকার তিনজন জেলেকে অপহরণ করা হয়। পরবর্তীতে আরও আটজনকে জিম্মি করা হয় বলে দাবি জেলেদের।

আরো পড়ুন...  কাঠালিয়ায় বারুণী উৎসবে মাতুয়া সম্মেলন

নিরাপত্তাজনিত কারণে অপহৃত জেলেদের নাম প্রকাশ করা হয়নি। তাদের অধিকাংশের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকায়।

জেলেরা জানান, বন বিভাগের সব নিয়ম মেনে মাছ ধরলেও বনদস্যুদের হাত থেকে তারা নিরাপদ নন। অপহরণের ঘটনার পর নিরাপত্তাহীনতায় অনেক জেলে সুন্দরবন ছেড়ে লোকালয়ে ফিরে আসতে বাধ্য হচ্ছেন।

এ ঘটনায় ভুক্তভোগী জেলেরা দ্রুত উদ্ধার অভিযান এবং সুন্দরবনে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহযোগী মো. ফজলুল হক জানান, শুক্রবার দুপুরে বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

তবে তিনি অভিযোগ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অজুহাতে কোস্টগার্ডের পক্ষ থেকে সময়ক্ষেপণ হচ্ছে, এতে জিম্মি জেলেদের পরিবার চরম উদ্বেগে দিন কাটাচ্ছে।

অন্যদিকে, কোস্টগার্ড মোংলা মিডিয়া বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। চলমান অভিযান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেওয়া সম্ভব নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০