আবু রায়হান, স্টাফ রিপোর্টার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবন রক্ষায় মোংলায় পরিবেশবান্ধব উন্নত চুলা বিতরণ

মোংলায় বনসংলগ্ন জনগোষ্ঠীর মাঝে পরিবেশবান্ধব চুলা বিতরণ
মোংলায় বনসংলগ্ন জনগোষ্ঠীর মাঝে পরিবেশবান্ধব চুলা বিতরণ | ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোংলা উপজেলায় বনসংলগ্ন জনগোষ্ঠীর মাঝে পরিবেশবান্ধব উন্নত চুলা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সুন্দরবনের ওপর নির্ভরতা কমিয়ে বন সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখাই এ উদ্যোগের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

সোমবার বিকেলে উপজেলার জয়মনি গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মো. রেজাউল করিম চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা, সুন্দরবন পূর্ব বনবিভাগ।

পরিবেশবাদী সংস্থা ওয়াইল্ড টিম-এর উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আয়োজকরা জানান, উন্নত চুলা ব্যবহারে কম জ্বালানিতে বেশি তাপ উৎপাদন সম্ভব, ফলে কাঠের ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং বনজ সম্পদের ওপর চাপ কমবে।

উদ্বোধনী বক্তব্যে মো. রেজাউল করিম চৌধুরী বলেন, উন্নত চুলা ব্যবহারের মাধ্যমে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় সম্ভব। এতে একদিকে যেমন পারিবারিক ব্যয় কমবে, অন্যদিকে ধোঁয়া কম উৎপন্ন হওয়ায় স্বাস্থ্যঝুঁকিও হ্রাস পাবে।

তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিকল্প জ্বালানি ব্যবহারে সচেতন হতে হবে এবং কোনোভাবেই সুন্দরবন থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করা যাবে না। নির্বিচারে গাছ কাটলে বন ও পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতি হয় বলেও তিনি সতর্ক করেন।

আরো পড়ুন...  শেলার চরে ৬ জেলে অপহরণ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপন চন্দ্র দাস, রেঞ্জ কর্মকর্তা, চাঁদপাই রেঞ্জ; মো. ফারুক হোসেন হাওলাদার, সভাপতি, চিলা ইউনিয়ন বিএনপি; এবং ওয়াইল্ড টিমের প্রতিনিধি আবু জাফর।

ওয়াইল্ড টিমের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরে ২০০টি উন্নত চুলা বিতরণের পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে এক হাজার চুলা বিতরণ করা হবে, যা স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

১০

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১২

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১৩

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১৪

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৫

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৬

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৭

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৮

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

২০