শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্বাধীনতা দিবসে মোড়েলগঞ্জে শহীদের প্রতি শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ এবং মোরেলগঞ্জ প্রেসক্লাবসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার ভোর ৫টা ৪৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সকাল ৬টা ১৫ মিনিটে নব্বইরশী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার এবং মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা এফ এম শামীম আহসানের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজী, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  নাসিরনগরে কটূক্তির অভিযোগে বিক্ষোভ

মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুলসহ বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, পৌরসভা, বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস এবং শিক্ষক সমিতির সদস্যরাও শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা স. ম. কবির আহম্মদ মধু ও বীর প্রতীক আলী আহম্মেদের কবর জিয়ারত করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

অপরদিকে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বারইখালী এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম শামীম আহসানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজসহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাধীনতা দিবসের এই কর্মসূচিগুলোর মাধ্যমে মোরেলগঞ্জবাসী আবারও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০