ইতিহাস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত ইউপি চেয়ারম্যান আটক

হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত ইউপি চেয়ারম্যান আটক

দিনাজপুরের হিলিতে শিক্ষার্থী হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কাওসার রহমান (৪৫) হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান এবং একসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দুই শিক্ষার্থী হত্যার অভিযোগে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ২৩ জনের নাম উল্লেখসহ ৯০–১০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযুক্ত চেয়ারম্যান দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  দিনাজপুরের লিচু ও চাল রপ্তানির প্রতিশ্রুতি তারেক রহমানের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০