পঞ্চগড় প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলনের সমর্থন পেলেন সারজিস আলম

বাম থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো ও সারজিস আলম। ছবি : সংগৃহীত
বাম থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো ও সারজিস আলম। ছবি : সংগৃহীত

পঞ্চগড়-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলমকে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ আসনে দলটির কোনো প্রার্থী না থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলনের জেলা কমিটির এক নেতা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার রাতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা সারজিস আলমের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান।

স্থানীয় নেতারা বলেন, নীতিনিষ্ঠ ও জনবান্ধব রাজনীতির স্বার্থে এবং জুলাই আন্দোলনের অগ্রনায়ক হিসেবে সারজিস আলমের প্রতি তারা সমর্থন দিয়েছেন। পঞ্চগড়-১ আসনে তার ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন।

বৈঠকের পর থেকেই ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সারজিস আলমের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

ইসলামী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি শাহ পরান সুজন এক ফেসবুক পোস্টে লেখেন, “জুলাই আন্দোলনের অন্যতম সিপাহসালার সারজিস আলম ভাইকে পঞ্চগড়-১-এর জন্য আল্লাহ কবুল ফরমান।”

ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটির নেতা মঈন উদ্দিন বলেন, “দলীয় প্রার্থী না থাকায় দলমতের ঊর্ধ্বে উঠে জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সমর্থন দেওয়া হয়েছে।”

আরো পড়ুন...  নড়াইলে এক আসনে বিএনপি, অন্যটিতে জামায়াত জয়

এ বিষয়ে এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ বলেন, “সব শ্রেণি-পেশার মানুষের সমর্থন নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০