ইতিহাস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এ্যানির নির্বাচনী গাড়ি থেকে আটক ১৫ লাখ টাকা, যাচাই শেষে ছেড়ে দিল যৌথবাহিনী

লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে আটক ১৫ লাখ টাকা যাচাইবাছাই শেষে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী। এ সময় বিএনপি কর্মী বদরুল আলম শ্যামলকেও মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, নির্বাচনী তৎপরতা চলাকালে অভিযান চালিয়ে যৌথবাহিনী এ্যানির প্রচারণায় ব্যবহৃত গাড়ি থেকে নগদ ১৫ লাখ টাকা জব্দ করে এবং গাড়িতে থাকা বদরুল আলম শ্যামলকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে প্রমাণ পাওয়া যায় যে উদ্ধারকৃত অর্থটি আটক ব্যক্তির নিজস্ব। এ তথ্য নিশ্চিত হওয়ার পরই তাকে ছেড়ে দেওয়া হয় এবং জব্দ করা অর্থ ফেরত দেওয়া হয়।

বদরুল আলম শ্যামলকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে ছড়িয়ে পড়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী গাড়ি থেকে টাকাসহ বিএনপি কর্মীকে আটকের তথ্য। এ নিয়ে নানা গুঞ্জনের ডালপালাও ছড়িয়ে পড়ে। তবে, অল্প কিছুক্ষণের মধ্যেই যৌথবাহিনীর যাচাইবাছাইয়ে জানা যায় এই অর্থ বদরুল আলম শ্যামলের।

Facebook Comments Box
আরো পড়ুন...  তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ : দিপু ভুঁইয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০