ইতিহাস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ : দিপু ভুঁইয়া

গণসংযোগকালে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু | ছবি : সংগৃহীত
গণসংযোগকালে মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু | ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশ নিরাপদ থাকবে। বিএনপি বিজয়ী হলে রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও মাদক কারবারের কোনো স্থান থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় আয়োজিত পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

দিপু ভুঁইয়া বলেন, “তারেক রহমানের হাতেই এ দেশ নিরাপদ। বিএনপি জিতলে বাংলাদেশ জিতবে। আমরা ক্ষমতায় গেলে রূপগঞ্জে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদস্যু কিংবা মাদক কারবারিকে প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবেন।

পথসভা ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দাউদুর রহমান দাউদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, ইউনিয়ন যুবদল সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা রাজিব মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরো পড়ুন...  ছাত্রলীগকে কাছে টানার কথা কেন বলছে এনসিপি?

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পথসভা প্রাণবন্ত হয়ে ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মেয়র প্রার্থী মুজিব মনির

পানছড়িতে অসহায় পরিবারের পাশে বিজিবি, ঈদ উপহার বিতরণ

তালা কেটে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, তেতুলিয়ায় চাঞ্চল্য

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানালেন হিসাবরক্ষক মামুন অর রশিদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা পালন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদে অসহায় মানুষের পাশে এমপি নূরুল ইসলাম বুলবুল, নগদ অর্থ বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের উপহার বিতরণ

হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ৪ বছরের রুবাইদার হাত হারানোর শঙ্কা

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

১০

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

১১

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

১২

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

১৩

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

১৪

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

১৫

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

১৬

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

১৭

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

১৮

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

১৯

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

২০