ইতিহাস ডেস্ক
১১ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক কুরআন দিবসে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল গণজমায়েত

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) পৌর এলাকার বড় ইন্দারা মোড়স্থ পৌর পার্কে আয়োজিত এ গণজমায়েতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে দুপুর আড়াইটা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম আজহারুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নুরুল ইসলাম সাদ্দাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম খান, নূরুল ইসলাম বুলবুল এবং ড. মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পবিত্র কুরআনের আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা তরুণ সমাজকে কুরআনের শিক্ষায় আলোকিত হয়ে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় বক্তারা ১৯৮৫ সালের ১১ মে সংঘটিত ঘটনায় পুলিশের গুলিতে নিহতদের স্মরণ করেন এবং ওই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত গণজমায়েত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  সীমান্তে ১০ গরু জব্দ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া রেহানার পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঘর-খাদ্য ও অর্থ সহায়তা

১০০ টাকায় গরুর মাংস বিক্রি করা ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ঘরভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানার জীবন

মোরেলগঞ্জে বৃত্তি অর্জনকারী ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা

খাগড়াছড়িতে নারী ফুটবল ও ব্যাডমিন্টনের জমজমাট আসর শুরু

জুয়ার আসরে মারধরের পর মৃত্যু, বাড়ি ফেরার পর প্রাণ গেল ৬৩ বছরের কোরাইনার

এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ

শ্রীপুরে সার-কীটনাশকের দুই দোকানে দুর্ধর্ষ চুরি

জাতীয় বিতর্কে রানারআপ চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদে বিতার্কিকরা

১০

বিশ্বনাথে সরকারি আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ

১১

চা শিল্পে নতুন ইতিহাস, এক নিলামেই এনটিসির আয় ৪ কোটি ৪৭ লাখ টাকা

১২

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

১৩

জুড়ীতে অসময়ে তরমুজ চাষে দুই কৃষকের দৃষ্টান্ত

১৪

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১

১৫

বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন

১৬

কমলগঞ্জে সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা

১৭

৮ বছরের শিশুর কাঁধে ৬ সদস্যের পরিবারের ভার

১৮

কুলিয়ারচরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক তৎপরতা, গঠিত হবে ৭ শাখা

১৯

গোমস্তাপুরে পৃথক অভিযানে ৩১০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০