ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমার চাষ করা ধানই আমার হাঁস খাবে: রুমিন ফারহানা

ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় গভীর আক্ষেপ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সুপরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিনপাড়া এলাকায় আয়োজিত এক গণসংযোগ কর্মসূচিতে রূপক ভাষায় নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও বঞ্চনার কথা তুলে ধরেন তিনি।

গণসংযোগে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে রুমিন ফারহানা বলেন, “আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। গুণে গুণে হাঁস আপনারা খোঁয়াড়ে তুলবেন। ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম। ফসল কাটার সময় যদি মরুভূমি আসে, কেমন লাগে? ঠিক আছে—আমার হাঁস, আমার চাষ করা ধানই খাবে।”

দীর্ঘ দেড় দশক ধরে রাজপথে সক্রিয় থেকে দলের জন্য কাজ করলেও চূড়ান্ত সময়ে এসে সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন না পাওয়ার হতাশা তার বক্তব্যে স্পষ্টভাবে ফুটে ওঠে। তিনি বলেন, দীর্ঘদিন মাঠে কাজ করার পর যখন ফসল ঘরে তোলার সময় আসে, ঠিক তখনই সবকিছু হাতছাড়া হয়ে যাওয়া একজন একনিষ্ঠ কর্মীর জন্য অত্যন্ত কষ্টের।

তবে ব্যক্তিগত বঞ্চনার কথা তুলে ধরলেও নিজের রাজনৈতিক আদর্শ ও অবস্থানে অনড় থাকার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই নেত্রী। তার আবেগঘন বক্তব্যে উপস্থিত অনেক নেতা-কর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।

আরো পড়ুন...  মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

রাজনৈতিক অঙ্গনে রুমিন ফারহানার এই বক্তব্য দলের ভেতরে ত্যাগী ও দীর্ঘদিনের কর্মীদের মূল্যায়ন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মেয়র প্রার্থী মুজিব মনির

পানছড়িতে অসহায় পরিবারের পাশে বিজিবি, ঈদ উপহার বিতরণ

তালা কেটে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি, তেতুলিয়ায় চাঞ্চল্য

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদ জানালেন হিসাবরক্ষক মামুন অর রশিদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আযহা পালন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ৭ গ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত

ঈদে অসহায় মানুষের পাশে এমপি নূরুল ইসলাম বুলবুল, নগদ অর্থ বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি করতে জগন্নাথপুরে আল ফাতেমা ওয়েলফেয়ার ট্রাস্টের উপহার বিতরণ

হাতুড়ে কবিরাজের ভুল চিকিৎসায় ৪ বছরের রুবাইদার হাত হারানোর শঙ্কা

বাগেরহাট-৪ আসনের এমপির কার্যক্রমের ১ম ফলোআপ সভা অনুষ্ঠিত

১০

নিজ অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমে আলোচনায় নাছির উদ্দীন নাছির

১১

গলাচিপার গোলখালীতে হাজারো পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ

১২

কক্সবাজার জেলা কারাগারের সামনে জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে ভোগান্তির চরমে

১৩

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ, অসহায়দের মাঝে সহায়তা

১৪

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত, ৮০টি বাড়ি পানিতে তলিয়ে

১৫

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ—ঐক্যবদ্ধ উদ্যোগে দেশ গড়ার আহ্বান

১৬

তেতুলিয়ায় বালুর নিচে ভয়ংকর আবিষ্কার—মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল উদ্ধার

১৭

জনবান্ধব সেবার দৃষ্টান্ত গড়ে ৮ মাসেই বদলি—হোসেনপুরে আলোচনায় এসিল্যান্ড মোহসী মাসনাদ

১৮

নতুন কুঁড়িতে স্বর্ণজয়ী ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা

১৯

কালবৈশাখীতে লাউয়াছড়া সড়কে গাছ উপড়ে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ

২০