বিনোদন ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ওয়েব ফিল্মে অপু বিশ্বাস, শুটিং নেপালে

নতুন ওয়েব ফিল্মে অপু বিশ্বাস, ছবি: সংগৃহীত।
অপু বিশ্বাস | ছবি: সংগৃহীত

বিরতি কাটিয়ে আবারও ব্যস্ত সময় পার করছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বড় পর্দার পাশাপাশি এবার তিনি যুক্ত হচ্ছেন ওয়েব কনটেন্টে। সম্প্রতি নির্মাতা কামরুজ্জামান রোমান পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘শিকার’–এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

নির্মাতা সূত্রে জানা গেছে, ‘শিকার’ একটি থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম। এর মাধ্যমে অপু বিশ্বাস প্রথমবারের মতো ওয়েব প্ল্যাটফর্মের জন্য কাজ করতে যাচ্ছেন। ইতোমধ্যে তাঁর সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়েছে।

পরিচালক কামরুজ্জামান রোমান গণমাধ্যমকে জানান, গল্প ও চরিত্রের কারণে অপু বিশ্বাসকে এই প্রজেক্টে নির্বাচন করা হয়েছে। দর্শক তাকে নতুন রূপে দেখতে পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

ওয়েব ফিল্মটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মার্চ মাসে নেপালে শুরু হবে শুটিং। পরিচালক জানান, পুরো ইউনিট নিয়ে ৮ মার্চ নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ার পরিকল্পনা রয়েছে।

‘শিকার’ ওয়েব ফিল্মের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুনসহ বেশ কয়েকজন পরিচিত মুখ।

এর আগে অপু বিশ্বাস ওয়েব ফিল্ম ‘ছায়াবাজি’–তে অভিনয় করেছিলেন। সৈয়দ শাকিল পরিচালিত ওই সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পায়। তবে ‘শিকার’-এর মাধ্যমে থ্রিলার গল্পে তার উপস্থিতি দর্শকের জন্য নতুন অভিজ্ঞতা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন...  ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

এদিকে সিনেমাতেও ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। বর্তমানে তিনি ‘সিক্রেট’ ও ‘দুর্বার’—এই দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন এবং দুটিরই শুটিং চলছে। এর মধ্যেই নতুন ওয়েব ফিল্মে যুক্ত হওয়ায় অপু বিশ্বাসের কাজের ব্যস্ততা আরও বেড়েছে।

সব মিলিয়ে বড় পর্দা ও ওয়েব—দুই মাধ্যমেই সমানতালে এগিয়ে চলেছেন অপু বিশ্বাস, যা তার ক্যারিয়ারের নতুন অধ্যায় হিসেবে দেখছেন ভক্তরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০