ইতিহাস প্রতিবেদক
১৯ জানুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

শবনম বুবলী I ছবি : সংগৃহীত
শবনম বুবলী I ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মা হওয়ার গুঞ্জনে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মের পাঁচ বছর পর এই গুঞ্জন নতুন করে জোরালো হয়, যখন সম্প্রতি তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে হাজির হন। ওই অনুষ্ঠানে তার চলাফেরা ও শরীরের গড়নে ‘বেবি বাম্প’ দেখা গেছে—এমনটাই ধারণা করছেন নেটিজেনদের একাংশ।

বিষয়টি নিয়ে সাংবাদিকরা যখন বুবলীর কাছে সরাসরি প্রশ্ন করেন, তখন তিনি সরাসরি কিছু না বলেই কৌশলীভাবে জবাব দিয়ে রহস্য আরও বাড়িয়ে দেন। বুবলী বলেন, ব্যক্তিগত বিষয়ে মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক এবং তিনি সেটাকে সম্মান করেন। তিনি বলেন, “সাংবাদিকরা মূলত দর্শকদের অনুভূতিই তাদের কাছে পৌঁছে দেন।” তবে ব্যক্তিগত বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। যেহেতু তিনি ওই সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে বিচারক বা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেখানে ব্যক্তিগত বিষয়ে আলোচনা না করাই ভালো—এমনটা তার বক্তব্য।

এদিকে ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রচারের বিষয়ে বুবলী ক্ষোভও প্রকাশ করেন। তিনি বলেন, শুটিংয়ের ব্যস্ততার কারণে অনেক সময় ফোন ধরাই সম্ভব হয় না। সেক্ষেত্রে তিনি অন্তত একটি মেসেজ আশা করেন। মেসেজের জবাব না দেওয়ার মানে হলো তিনি ওই বিষয়ে আপাতত কথা বলতে আগ্রহী নন। কিন্তু তার বক্তব্য না নিয়েই মনগড়া সংবাদ প্রচার করা দুঃখজনক।

আরো পড়ুন...  কলকাতায় ফের সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন জয়া আহসান

গত বছরের শেষ দিকে বুবলী ও সাবেক স্বামী এবং চিত্রনায়ক শাকিব খান, এবং তাদের সন্তান বীর আমেরিকায় দীর্ঘ ছুটি কাটান। সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। তবে এখন পর্যন্ত শাকিব খান বা বুবলী—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ‘হ্যাঁ’ বা ‘না’ কিছু বলেননি, যা শোবিজ জগতে রহস্য আরও ঘনীভূত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০