আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে ১০ দলীয় ঐক্য ও জামায়াত সমর্থিত প্রার্থীর বিশাল গণমিছিল ও সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ আসনে নির্বাচনী তৎপরতা জোরদার হতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরীর সমর্থনে খাগড়াছড়ি শহরে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় খাগড়াছড়ি গেইট এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে এক সমাবেশে মিলিত হয়। এতে ১০ দলীয় ঐক্য ও জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী বলেন, “একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা মাঠে নেমেছি। খাগড়াছড়িকে শান্তি ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। দীর্ঘদিনের অন্যায়, অবিচার ও চাঁদাবাজির বিরুদ্ধে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে মানুষ আজ রাজপথে নেমে এসেছে।”

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ তথা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। যারা আচরণবিধি লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কোনো বৈষম্যমূলক আচরণ মেনে নেওয়া হবে না।”

আরো পড়ুন...  আরএমপির উদ্যোগে উদ্ধার ৭৫ হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি শান্তি, উন্নয়ন ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০