মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৬ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে আসাদিয়ার দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে আনজুমানে আসাদিয়া নবীয়া, সিহাবীয়া-এর অঙ্গসংগঠন আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকাল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ শহর-এর পুরাতন বাজার সংলগ্ন আহলা দরবার শরীফ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রমজানের তাৎপর্য তুলে ধরে আয়োজকরা জানান, এই পবিত্র মাস মুসলমানদের জন্য রহমত, বরকত ও ক্ষমার মাস। এই মাসে ইবাদত-বন্দেগির পাশাপাশি দোয়া, মিলাদ ও ইফতার মাহফিলের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় হয়। সেই উদ্দেশ্যেই আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ আয়োজনের উদ্যোগ নেয়।

অনুষ্ঠানে আহলা দরবার শরীফ-এর প্রয়াত মুরিদানদের মধ্যে মৃত ময়মন, মৃত আব্দুল গাফফার সেন্টু, মৃত মিজানুর রহমান (পুলিশ), মৃত আব্দুল সালামসহ অন্যান্য মৃত ভক্ত-মুরিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। তাদের আত্মার শান্তি কামনা করে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

দোয়া ও ইফতার মাহফিলে দরবার শরীফের মুরিদান এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. বেলায়েত আলী, মো. জিয়াউর রহমান রানা, মো. বাবু আলী, মো. জামিল, মো. নুরুজ্জামান, মো. সুমন আলী এবং মো. মাসুদ রানা প্রমুখ। তারা এ ধরনের ধর্মীয় আয়োজনকে সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন।

আরো পড়ুন...  দলমত ঊর্ধ্বে উন্নয়নের আহ্বান

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাস মানুষকে সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এ সময় তারা সমাজে শান্তি, ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।

দোয়া মাহফিলে আহলা দরবার শরীফ-এর সকল প্রয়াত মুরিদান ভক্তদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বর্তমান ভক্ত-মুরিদানদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে উপস্থিতদের মধ্যে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

সবশেষে একজন সম্মানিত হুজুর মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং সকল মানুষের মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকেই এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজন করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০