মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে রমজান উপলক্ষে ব্যবসায়ী ও প্রশাসনের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং খাদ্য ভেজাল ও দূষণ প্রতিরোধের উদ্দেশ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে সভাটি আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মমিনুল হক। সভায় অংশগ্রহণ করেন চেম্বারের পরিচালক আব্দুল বারেক, পরিচালক মোঃ শহিদুল ইসলাম, আদর্শ গ্রুপের স্বত্বাধিকারী মোঃ সাদিকুল ইসলাম এবং এম কোরাইশী মিলু। এছাড়া জেলার বিভিন্ন ব্যবসায়ী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা রমজান মাসের পবিত্রতা রক্ষার পাশাপাশি ব্যবসায়ীদের নৈতিক দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন। তারা আহ্বান জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি করা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না এবং পঁচা বা বাসি খাবার বিক্রি থেকে বিরত থাকতে হবে। এছাড়া, ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করা সকল ব্যবসায়ীর নৈতিক কর্তব্য বলে উল্লেখ করা হয়। প্রধান বক্তারা ক্রেতাদের সঙ্গে প্রতারণা না করে সর্বনিম্ন মুনাফায় ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ করেন।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে হাম-রুবেলা টিকাদান শুরু

সভায় জানানো হয়, আগামীকাল চেম্বার কর্তৃক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের সঙ্গে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে বাজার তদারকি জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা হবে।

ব্যবসায়ীরা রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দেন। তারা বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ক্রেতাদের নিরাপদ ও সঠিক পণ্য সরবরাহ নিশ্চিত হবে এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখা সম্ভব হবে।

সভায় উপস্থিতরা মনে করিয়ে দেন, রমজান মাসে ব্যবসা পরিচালনার সময় নৈতিকতা ও সামাজিক দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের যৌথ উদ্যোগে নিরাপদ, স্বচ্ছ ও সুষ্ঠু বাজার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০