ইতিহাস প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইয়ে মৎস্যচাষী সমবায়ের ঈদ সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির উদ্যোগে মাসিক সভা ও সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সমিতির সদস্যদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। শনিবার (১৪ মার্চ) বিকেলে জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত সমিতির অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে সমিতির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, কোষাধ্যক্ষ আব্দুল কাদের, কার্যনির্বাহী সদস্য আল আমিনসহ সমিতির অন্যান্য সদস্যরা। সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

ঈদ সামগ্রীর প্যাকেজে ছিল মোট সাত ধরনের খাদ্য সামগ্রী। এর মধ্যে ছিল আতপ চাল, নুডুলস, ভোজ্য তেল, চিনি, লাচ্ছা সেমাই, পাপড় এবং বুন্দিয়া। এসব সামগ্রী সমিতির সদস্যদের মাঝে বিতরণ করা হয়, যাতে তারা পরিবার নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।

আরো পড়ুন...  কামিল মাদ্রাসায় দুআ ও ইফতার মাহফিল

সমিতির সভাপতি ওবায়দুল হক বলেন, ঈদুল ফিতর মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই দিনটি মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও খুশির দিন হিসেবে বিবেচিত। সমাজের সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেই চিন্তা থেকেই চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির পক্ষ থেকে প্রথমবারের মতো সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সমবায় ভিত্তিক সংগঠনগুলো পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখেই সমিতি ভবিষ্যতেও সদস্যদের কল্যাণে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম চালিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে এই ধরনের উদ্যোগ আরও বৃহৎ পরিসরে আয়োজন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তাদের মতে, এ ধরনের উদ্যোগ সদস্যদের মধ্যে ঐক্য, সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

সমবায় সমিতির পক্ষ থেকে জানানো হয়, সদস্যদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সংগঠনটি স্থানীয় মৎস্যচাষীদের উন্নয়ন ও কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০