মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
১০ জানুয়ারি ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি ওবাইদুল, সম্পাদক সোহেল

চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির নবগঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন | ছবি: দৈনিক ইতিহাস
চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির নবগঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন | ছবি: দৈনিক ইতিহাস

চাঁপাইনবাবগঞ্জে চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির নবগঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ওবাইদুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল রানা।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলা শহরের বিশ্বরোড মোড় সংলগ্ন শাহনেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের তৃতীয় তলায় সমিতির কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

জানা যায়, নবগঠিত এ সমবায় সমিতির ২১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই বছরের জন্য গঠন করা হয়েছে। এর মধ্য থেকে কণ্ঠভোটের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করা হয়।

নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সদস্যরা হলেন—সভাপতি: ওবাইদুল হক, সহ-সভাপতি: আখতারুজ্জামান,  সাধারণ সম্পাদক: সোহেল রানা, কোষাধ্যক্ষ: আব্দুল কাদের জেলানী, কার্যকরী সদস্য: আব্দুস সাত্তার, কার্যকরী সদস্য: আল আমিন।

সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি ওবাইদুল হক বলেন, নতুন এই দায়িত্ব অর্পণ করায় তিনি সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সদস্যদের দেওয়া এ পবিত্র দায়িত্ব তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের সর্বাত্মক চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, মৎস্যচাষীদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে সমিতির মাধ্যমে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সকল সদস্যকে সঙ্গে নিয়ে এসব পরিকল্পনা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে সংগঠনের নীতিমালা অনুসরণ করে সদস্যদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  আমেনা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০