ফরিদপুর প্রতিনিধি
২০ মার্চ ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের রাতভর সংঘর্ষ

ভাঙ্গায় গভীর রাতে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত
ভাঙ্গায় গভীর রাতে টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে দুই পক্ষের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতের দিকে উপজেলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের ওসমান নামে এক যুবকের স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলা নিয়ে পাশের বাড়ির মাসুদ নামের আরেক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওসমানের অভিযোগ, মাসুদের কারণেই তার সংসার ভেঙে গেছে এবং তার স্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষিপ্ত হয়ে ওসমান মাসুদের বাড়িতে গিয়ে তাকে মারধর করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা তারাবির নামাজের পর একটি সালিশ বৈঠকের আয়োজন করে।

তবে সালিশ চলাকালীন উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় মাসুদের ভাই ইশারত ওসমানকে গলাটিপে ধরলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ওসমানের পক্ষ নেয় সরোয়ার হোসেন মাতুব্বর এবং মাসুদের পক্ষ নেয় মহাসিন মাতুব্বরের অনুসারীরা।

আরো পড়ুন...  দুই কিডনি ড্যামেজে অসহায় গৌতম, চিকিৎসায় সহযোগিতা কামনা

পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া চলে এবং প্রায় এক ঘণ্টা ধরে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন বলে জানা গেছে।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মামুন হাওলাদার বলেন, “একজনের স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলা নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত। অন্ধকারে ইট-পাটকেলের আঘাতে কয়েকজন আহত হয়েছেন।”

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১০

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১১

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১২

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৩

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৪

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৫

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৬

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৭

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৮

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৯

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

২০