মোঃ হারুনুর রশিদ, দিনাজপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনাজপুরে আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ মোটরসাইকেল

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাইকৃত ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন-এর তত্ত্বাবধানে গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ অভিযান পরিচালিত হয়।

কোতয়ালী থানার মামলা নং-৪৪ (তাং-২২/১২/২০২৫, ধারা-৩৭৯, পেনাল কোড-১৮৬০) এর তদন্তের সূত্র ধরে মোঃ লিমন ইসলাম (২৫)-কে নীলফামারী সদর থানার চড়াইখোলা ইউনিয়নের দালালের বাজার এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামি মোঃ শাহীনুর ইসলাম (৩২)-কে চিরিরবন্দর থানার ফতেজংপুর পাইকারপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আসামিদের তথ্য অনুযায়ী পার্বতীপুর থানার সোনাপুকুর গ্রামে অভিযান চালিয়ে মোঃ বাদশাহ’র বসতবাড়ি থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ জুয়েলের দখল থেকে আরও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হলো—
১) 100 CC TVS Metro
২) 160 CC TVS Apache RTR 4V
৩) 160 CC TVS Apache RTR
৪) 100 CC Hero HF Deluxe
৫) 110 CC Discover

আরো পড়ুন...  শরণখোলায় ৫৭ পিস ইয়াবাসহ আটক ১

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরচক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

১০

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১২

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১৩

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১৪

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৫

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৬

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৭

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৮

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

২০