স্পোর্টস ডেস্ক
৭ মার্চ ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেইমারের বিরুদ্ধে সাবেক বাবুর্চির মামলা

নেইমার। ছবি : সংগৃহীত

চোট কাটিয়ে মাঠে ফিরে ভালো পারফর্ম করে নজর কাড়লেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে এর মধ্যেই নতুন আইনি জটিলতায় পড়েছেন এই ফুটবলার। তারই সাবেক এক নারী বাবুর্চি অমানবিক কাজের পরিবেশ ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম মেট্রোপলিস জানিয়েছে, আদালতের নথি অনুযায়ী, নেইমারের বিলাসবহুল মাঙ্গারাতিবা ম্যানশনে ওই নারী বাবুর্চিকে অত্যন্ত অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়। শুধু নেইমারের জন্যই নয়, তার সঙ্গে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর জন্যও তাকে নিয়মিত খাবার তৈরি করতে হতো। ফলে অনেক সময় তাকে টানা ১৬ ঘণ্টাও কাজ করতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

চুক্তি অনুযায়ী তার কাজের সময় ছিল সোমবার থেকে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা এবং শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু বাস্তবে তাকে প্রায়ই রাত ১১টা বা ১২টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তাকে কাজ করতে হতো বলে মামলার নথিতে বলা হয়েছে।

দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং সুপারমার্কেট থেকে ১০ কেজি মাংস ও বাজারের ভারী ব্যাগ বহনের ফলে ওই নারী পিঠের ব্যথা এবং হিপ ইনফ্লামেশনের মতো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন। মামলায় আরও বলা হয়েছে, ‘দাবিকারী কখনো কখনো দুপুরের খাবার পর্যন্ত খেতে পারতেন না। শ্রম আইন অনুযায়ী তাকে দুপুরের খাবারের জন্যও বিরতি দেওয়া হতো না। ওই সময়ও তাকে কাজ করে যেতে হতো।’

আরো পড়ুন...  অবসর ভেঙে বিশ্বকাপ খেলবেন ডি মারিয়া !

বকেয়া বেতন, ওভারটাইম, চিকিৎসা খরচ ও অন্যান্য পাওনা মিলিয়ে মোট ২ লাখ ৬২ হাজার ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ৪৫ লাখ টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

রিও ডি জেনেরিওর শ্রম আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। নেইমার বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন। তবে এই অভিযোগের বিষয়ে এখনও তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০