ভান্ডারিয়া, পিরোজপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্ধ পাটকল চালুর উদ্যোগ, কর্মসংস্থান বাড়ানোর আশ্বাস

বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো অল্প সময়ের মধ্যেই পুনরায় চালু করে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী পাট শিল্পকে আবারও শক্তিশালী করতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নির্মাণাধীন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, পাট আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এক সময় এই ‘সোনালী আঁশ’-এর মাধ্যমেই বিশ্বের দরবারে বাংলাদেশের আলাদা পরিচিতি তৈরি হয়েছিল। কিন্তু নানা কারণে এই শিল্প অনেকটা পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে পাট খাতে নতুন নতুন বৈচিত্র্য এনে এ শিল্পকে আধুনিকায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আবারও মানুষকে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা এবং পাট ও চটজাত পণ্যের ব্যবহার বাড়াতে জনমত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আরো পড়ুন...  শ্যামনগরে জামায়াতে ইসলামীর নতুন ওয়ার্ড কার্যালয় উদ্বোধন

প্রতিমন্ত্রী জানান, সরকারের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় যেসব ক্ষেত্রে পাট ও চটের পণ্য ব্যবহার করা সম্ভব, সেসব ক্ষেত্রেও তা নিশ্চিত করার জন্য কাজ চলছে। এর ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশীয় পাট শিল্পও নতুন করে শক্তিশালী হবে।

তিনি বলেন, বর্তমান সরকারের মেয়াদ এখনো খুব বেশি দিন হয়নি। তবে স্বল্প সময়ের মধ্যেই দৃশ্যমান উন্নয়ন ঘটাতে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। পাট ও পাটের বীজ উৎপাদন বৃদ্ধি, বন্ধ মিল-কারখানা চালু করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০