মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
১৩ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে জামায়াতের আলোচনা সভা ও ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বাদ আছর কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেনা।

অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মুহাম্মদ রমজান আলী। তিনি তার বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী সাইফুল্যা এবং ভৈরব উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ কবির হোসাইন। তারা তাদের বক্তব্যে রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং ইসলামের আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন...  কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনে কিশোরগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান আবেদী, উপজেলা সেক্রেটারি মাওলানা মসিউর রহমান মহসীন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নিজামুদ্দিন হৃদয়, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরুল আলম এবং সেক্রেটারি ডা. জুবায়ের আহাম্মেদ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, এনসিপি নেতৃবৃন্দ, ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এ মাসে আত্মশুদ্ধির পাশাপাশি সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য কাজ করা প্রয়োজন। বক্তারা দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পবিত্র রমজানকে কেন্দ্র করে মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০