হারুন শেখ , রামপাল প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাট-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ. ওয়াদুদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

বাগেরহাট-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ. ওয়াদুদের নির্বাচনী পথসভা
বাগেরহাট-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আ. ওয়াদুদের নির্বাচনী পথসভা | ছবি : দৈনিক ইতিহাস

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার পেড়িখালি ইউনিয়নের ফুলপুকুর মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। পেড়িখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

বক্তব্যে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার বাংলাদেশ। রামপাল–মোংলার সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি আজীবন সংগ্রাম করে যাব।” তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলামী মূল্যবোধ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. ইকবাল হোসাইন ও শেখ মোহাম্মদ ইউনুস। আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ, রামপাল উপজেলা এনসিপির সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই এবং সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন মোংলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. কোহিনুর সরদার, সাবেক ছাত্রশিবির সভাপতি মো. আসাদুজ্জামান আছাদ, মুক্তিযোদ্ধা রাজু আহমেদ, ছাত্রশিবির নেতা আহমদুল্লাহ, মো. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরো পড়ুন...  বীরগঞ্জে ভোগনগর–পাল্টাপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভা

জনসভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইসলামী মূল্যবোধভিত্তিক ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০