ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দিতে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দল জোটের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা পক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় এলাকার বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
জনসভায় সভাপতিত্ব করেন মাওলানা খলিলুর রহমান। প্রধান অতিথি জামায়াতে ইসলামী সমর্থিত এমপি পদপ্রার্থী মোহাম্মদ মহসীন বলেন, “দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের অধিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী ও ১১ দল জোট আপসহীন।”
প্রধান বক্তা অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণ পরিবর্তন চায়। এই পরিবর্তনের প্রতীক হলো দাঁড়িপাল্লা। আগামী নির্বাচনে জনগণের রায়ে এই প্রতীক বিজয়ী হবে, ইনশাআল্লাহ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাহাড়িয়াকান্দি ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এনামুল হক, পৌরসভা মেয়র পদপ্রার্থী নুরে আলম, এবং বাঞ্ছারামপুর পৌরসভার সাবেক সভাপতি মোহাম্মদ মাসউদুর রহমান। তারা সকলেই আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও ১১ দল জোটের নেতাকর্মীরা। জনসভা শেষে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনার মাধ্যমে সভা সমাপ্ত হয়।
মন্তব্য করুন