মহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা অপরিসীম: ডিএনসি মহাপরিচালক

মাদকমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক মোঃ হাসান মারুফ। তিনি বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয় এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তরুণ প্রজন্ম। তাই মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে “মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালুগ্রাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম ফারুক মিঠুন।

আরো পড়ুন...  চৌডালায় জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

প্রধান অতিথির বক্তব্যে ডিএনসি মহাপরিচালক মোঃ হাসান মারুফ বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণরা মাদকে আসক্ত হলে দেশের ভবিষ্যৎ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে। তিনি মাদকবিরোধী আন্দোলনে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, ডিএনসির পরিদর্শক (‘ক’ সার্কেল) মোঃ রফিকুল ইসলাম এবং নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির।

বক্তারা বলেন, মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সেমিনার, উঠান বৈঠক, আলোচনা সভা এবং স্কুল-কলেজে “মাদকে না বলুন” স্লোগানসংবলিত লিফলেট বিতরণের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্বে মাদকবিরোধী সচেতনতামূলক গম্ভীরা গান পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০