আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
বিদ্যালয়ের হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং সংযোগ সড়ক উদ্বোধন

লক্ষীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা অবকাঠামোর উন্নয়ন

বিদ্যালয়ের হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং সংযোগ সড়ক উদ্বোধন
বিদ্যালয়ের হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং সংযোগ সড়ক উদ্বোধন | ছবি : দৈনিক ইতিহাস

পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় শিক্ষা অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছাত্র হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং বিদ্যালয় সংযোগকারী সড়ক উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব স্থাপনার উদ্বোধন করেন লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম।

দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে নির্মিত হোস্টেলটিতে একসঙ্গে ৪০ জন শিক্ষার্থী অবস্থান করতে পারবে। পাশাপাশি আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দ্বিতীয় তলাবিশিষ্ট বিজ্ঞান ও আইসিটি ভবন নির্মাণ করা হয়েছে।

এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াত সুবিধা বাড়াতে ৫৩৫ ফুট দীর্ঘ একটি সংযোগ সড়ক নির্মাণ করা হয়, যা স্থানীয়দের জন্যও যোগাযোগ ব্যবস্থাকে সহজ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা বিস্তারে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মানসম্মত শিক্ষার পথ সুগম করবে।

আরো পড়ুন...  হ্নীলায় শহীদ পরিবারে চিঠি বিতরণ

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০