পরিতোষ কুমার বৈদ্য (সাতক্ষীরা)
২২ জানুয়ারি ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘সাসা টুগেদার’ কমিউনিটি উদযাপন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক পরিবর্তন ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফেইথ ইন এ্যাকশন (ফিয়া)। এ লক্ষ্যে ফিয়া’র সাত-আইসিডিপি প্রকল্পের আওতায় বাস্তবায়িত ‘সাসা টুগেদার’ কার্যক্রমের চারটি ধাপ—স্টার্ট, অ্যাওয়ারনেস, সাপোর্ট ও অ্যাকশন—সফলভাবে সম্পন্ন হওয়ায় ঈশ্বরীপুর ইউনিয়নে এক বর্ণাঢ্য কমিউনিটি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৬০০ পরিবারের নারী-পুরুষ, কিশোর-কিশোরী, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নারী-পুরুষদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বংশীপুর বাজার প্রদক্ষিণ করে পুনরায় ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) কর্মকর্তা প্রণব বিশ্বাস। সভাপতিত্ব করেন ফেইথ ইন এ্যাকশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর তীমোন বাড়ৈ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম. শফিউল আলম, প্রধান শিক্ষক এম. এম. আমজাদ হোসেন, ইউপি সদস্য মোছা: ফরিদা পারভীন, সীমান্ত ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন, বুড়িগোয়ালিনী সিসিসির সভাপতি মজিদ সরদার, পুরোহিত দিলীপ কুমার হালদার, সিআরসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ এবং পিআই-এর সভাপতি সুষমা রানী মণ্ডলসহ আরও অনেকে।

আরো পড়ুন...  ধর্ষণের পর হত্যা: বাবার কাঁধে মেয়ের লাশ

প্রধান অতিথির বক্তব্যে প্রণব বিশ্বাস বলেন, “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ‘সাসা টুগেদার’ প্রকল্পের মাধ্যমে ঈশ্বরীপুর ইউনিয়নে যে সামাজিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়ক।” তিনি আরও বলেন, “ভবিষ্যতে কোনো নারী সহিংসতার শিকার হয়ে আমার কাছে এলে, আমি সম্পূর্ণ বিনা খরচে তাকে আইনি সহায়তা প্রদান করবো।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও ধর্মীয় নেতাদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে নারীদের শক্তিশালী করতে পারলেই একটি সুখী ও নিরাপদ সমাজ গঠন সম্ভব।

উল্লেখ্য, ফেইথ ইন এ্যাকশন একটি বেসরকারি, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা। ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটি জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। বর্তমানে পাঁচটি জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর সেবায় নিয়োজিত রয়েছে ফিয়া। কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহায়তায় শ্যামনগর উপজেলার চারটি ইউনিয়নে ‘সাসা টুগেদার’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সমাজে রূপান্তরমূলক পরিবর্তনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধ করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

আরো পড়ুন...  শ্যামনগরে গাজী নজরুলের জয়

কমিউনিটি উদযাপন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাত-আইসিডিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শমুয়েল সাংমা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১০

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১১

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১২

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৩

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৪

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৫

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৬

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৭

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৮

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৯

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

২০