ইতিহাস ডেস্ক
২ মে ২০২৬, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্য বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে বিশ্বনাথের ৭ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুক্তরাজ্য শাখার নতুন কমিটিতে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৭ জন নেতা স্থান পেয়েছেন। গত ২৯ এপ্রিল (বুধবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদনক্রমে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবুল কালাম আজাদকে আহ্বায়ক এবং খসরুজ্জামান খসরুকে সদস্য সচিব করে ৪১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত এই কমিটিতে বিশ্বনাথের যে ৭ জন নেতা অন্তর্ভুক্ত হয়েছেন তারা হলেন— আহ্বায়ক পদে বিশ্বনাথ পৌরসভার আবুল কালাম আজাদ এবং সদস্য পদে বিশ্বনাথ পৌরসভার হাজী তৈমুছ আলী, মো. ফয়জুল হক, গুলজার খান, রামপাশা ইউনিয়নের ড. মুজিবুর রহমান, দৌলতপুর ইউনিয়নের হাবিবুর রহমান হাবিব ও দশঘর ইউনিয়নের তোফাজ্জল আলম। যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ বিশ্বনাথের ৭ নেতার এই গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই নেতৃবৃন্দ যুক্তরাজ্যে প্রবাস যাপনের আগে বাংলাদেশে অবস্থানকালেও বিশ্বনাথ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সক্রিয় রাজনীতি করেছেন। তাদের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও প্রবাসে অবস্থানরত বিশ্বনাথের জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতারা আশা প্রকাশ করেছেন, এই শক্তিশালী কমিটির মাধ্যমে প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ : দিপু ভুঁইয়া

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

নলডাঙ্গায় পুকুরে ডুবে ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাঙচুর, হত্যাচেষ্টার অভিযোগ

কুয়াকাটা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে তুষার-মিরন

সাপ হাতে নিয়েই হাসপাতালে রোগী

চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

সেনবাগে ১৪ মামলার আসামি গ্রেফতার

করতোয়া নদীতে আবারও মৃত্যু, শোকের ছায়া এলাকায়

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আলীকদমে বন্যার্তদের পাশে ৫৭ বিজিবি, আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা পেল ৮০ পরিবার

১০

খাগড়াছড়িতে এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার

১১

২৪ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই পশ্চিম হারলায়, বেহাল সড়কে দুর্ভোগে হাজারো মানুষ

১২

উখিয়ায় নারীর ভ্যানিটি ব্যাগে ১০ হাজার ইয়াবা

১৩

বাঁধ ভেঙে পানিবন্দি অর্ধলক্ষ মানুষ, ডুবেছে ঘরবাড়ি ও ফসলি জমি

১৪

আল-আজহারে উচ্চশিক্ষার সুযোগ বাড়লো বাংলাদেশিদের

১৫

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৬

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

১৭

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

১৮

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

১৯

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

২০