নাটোরের নলডাঙ্গায় মৎস্য আইন বাস্তবায়নের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার আচড়াখালী, ভূষণগাছা এবং মৎস্য অভয়াশ্রম সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁন।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ব্যবহৃত ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী মৎস্য কর্মকর্তা (ইলিশ) মো. সুজন আহম্মেদ, নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা।
উপজেলা প্রশাসন জানায়, মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রজনন ক্ষেত্র রক্ষা এবং মৎস্য আইন বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
মন্তব্য করুন