ঝালকাঠি প্রতিনিধি
১ ফেব্রুয়ারী ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানবিক সমাজ গঠনে জামায়াত বদ্ধপরিকর: ঝালকাঠিতে ড. ফয়জুল হক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হক বলেছেন, “জামায়াতে ইসলামী সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজমুক্ত রাজনীতিতে বিশ্বাসী। আমাদের কোনো প্রার্থী বা নেতাকর্মী অপরাধীদের নিয়ে রাজনীতি করে না। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন কোনো মুখ্য বিষয় নয়, বরং নির্বাচনের আগেও যেমন আমরা মানুষের পাশে ছিলাম, ১২ই ফেব্রুয়ারির পরেও জামায়াতের নেতাকর্মীরা দেশ ও মানবতার কল্যাণে আমৃত্যু কাজ করে যাবে।”

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমুয়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।

ড. ফয়জুল হক প্রতিপক্ষের সমালোচনা করে বলেন, “জনগণের জোয়ার দেখে প্রতিপক্ষরা এখন ভয়ে কাতর হয়ে পড়েছে। তাদের পায়ের তলার মাটি সরতে শুরু করেছে। একারণেই তারা এখন বিভিন্ন ধরনের হুমকি-ধমকি ও ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এমনকি আমাদের মা-বোনদের স্বাভাবিক চলাফেরা ও প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। তবে কোনো রক্তচক্ষু বা ষড়যন্ত্র দিয়ে এই গণজোয়ার থামানো যাবে না। আজকের এই বিশাল জনসমাবেশই প্রমাণ করে যে, সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে।”

আরো পড়ুন...  শরণখোলায় ছাত্রনেতা হত্যার আসামি ঢাকা গ্রেফতার

তিনি আরও যোগ করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা হবে যেখানে প্রত্যেক নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত থাকবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান এই দলে নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে নেতাকর্মীদের ধৈর্য ও সাহসের সাথে নির্বাচনী ময়দানে থাকার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ এনামুল হক, কাঁঠালিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুর রহমান এবং সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান কামরুল। এছাড়া ১১ দলীয় জোটের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

বক্তারা বলেন, রাজাপুর-কাঁঠালিয়ার অবহেলিত জনপদকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে ড. ফয়জুল হকের বিকল্প নেই। সভা শেষে আমুয়া বন্দরের প্রধান প্রধান সড়কে এক বিশাল মিছল বের করা হয়। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০