আবু রায়হান, স্টাফ রিপোর্টার
১১ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২১ মাসের সন্তান রেখে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

পরকীয়া
প্রতীকী ছবি | গ্রাফিক্স: দৈনিক ইতিহাস

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ২১ মাস বয়সী সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটিকে নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার নানি।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে ওই নারী স্থানীয় এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয় বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

পরিবারের অভিযোগ, গত ২৭ ফেব্রুয়ারি রাতে ওই নারী তার ২১ মাসের সন্তানকে রেখে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে চলে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

অভিযুক্ত যুবক আরাফাত উপজেলার বেতমোর ইউনিয়নের ঘোপখালী গ্রামের বাসিন্দা এবং দুলাল আকনের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে মঠবাড়িয়া থানায় সোমবার (৯ মার্চ) একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে শিশুটি নানির কাছেই রয়েছে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  শ্যামনগরে বিশ্ব পানি দিবস পালন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০