উজ্জল রায় , নড়াইল প্রতিনিধি
২৬ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদেও চালু মা ও শিশু কেন্দ্রের সেবা

নড়াইলে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটিতেও নিরবচ্ছিন্নভাবে স্বাস্থ্যসেবা প্রদান করে প্রশংসা কুড়িয়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র। ছুটির দিনেও ২৪ ঘণ্টা খোলা রেখে সেবা দেওয়ার ফলে গর্ভবতী মা ও নবজাতকসহ সাধারণ সেবাগ্রহীতাদের মধ্যে সন্তোষ ও স্বস্তি দেখা গেছে।

জানা গেছে, ঈদের ছুটির সময়ও নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্র তাদের নিয়মিত কার্যক্রম চালু রাখে। এই সময়ে মোট ৪ জন গর্ভবতী মায়ের সফল নরমাল ডেলিভারি সম্পন্ন করা হয়। এছাড়া আরও বেশ কয়েকজন প্রসূতি নারী প্রসবকালীন জরুরি সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবার এই ধারাবাহিকতা বজায় থাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগীরাও উপকৃত হয়েছেন।

কেন্দ্রটির মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. নুসরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে পরিবার পরিকল্পনা পরিদর্শিকাগণ এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা সমন্বিতভাবে এই কার্যক্রম পরিচালনা করেন। তাঁদের আন্তরিকতা ও পেশাদারিত্বের কারণে ছুটির মধ্যেও সেবা কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।

ঈদের ছুটির দিনগুলোতে কেন্দ্রটিতে গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসব পূর্ব ও প্রসব পরবর্তী পরিচর্যা, নবজাতক শিশুদের চিকিৎসা এবং পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান অব্যাহত ছিল। পাশাপাশি যারা সরাসরি কেন্দ্রে আসতে পারেননি, তাদের জন্য টেলিফোনের মাধ্যমে পরামর্শ সেবা চালু রাখা হয়। এতে করে প্রত্যন্ত এলাকার অনেক গর্ভবতী মা প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা পেয়ে উপকৃত হন।

আরো পড়ুন...  জগন্নাথপুরে তরুণ নেতা রাজু আহমদ আলোচনায়

সেবাগ্রহীতাদের একজন, সদর উপজেলার উজিরপুর গ্রামের স্বপ্না রানী বিশ্বাস জানান, “ঈদের ছুটিতে এমন সেবা পাবো ভাবিনি। এখানে নিরাপদে নরমাল প্রসব করাতে পেরে আমরা খুবই খুশি।” তাঁর মতো আরও অনেকেই এই সেবার মান ও আন্তরিকতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

স্থানীয়রা মনে করছেন, ঈদের মতো দীর্ঘ ছুটির সময়েও স্বাস্থ্যসেবা চালু রাখা একটি মানবিক উদ্যোগ, যা মাতৃ ও শিশু মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে গ্রামীণ এলাকায় এমন সেবা সহজলভ্য হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এমন জরুরি সময়ে সেবা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। সরকারের এই উদ্যোগ মাঠপর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সবাই প্রতিশ্রুতিবদ্ধ বলেও তারা উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

১০

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১২

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১৩

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১৪

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৫

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৬

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৭

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৮

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

২০